নিজস্ব প্রতিবেদক: নানা বাধা-বিপত্তি পেরিয়ে কমিশনিং লাইসেন্স পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। ফলে কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে।
১৬ এপ্রিল বৃহস্পতিবার প্রকল্প পরিচালক ড. কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।


কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জ্বালানি লোডিংয়ের জন্য প্রয়োজনীয় ক্লিয়ারেন্স দেওয়ায় চলতি এপ্রিলের শেষ দিকে প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিংয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।

এ বিষয়ে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, শুরুতে কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তাজনিত বিষয় সামনে আসায় সময় নেওয়া হয়। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেই জ্বালানি লোডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জ্বালানি লোডিংয়ের সময় তিনি নিজে উপস্থিত থাকবেন এবং নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।
উল্লেখ্য, ২ দশমিক ৪ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত এই কেন্দ্রটি রাশিয়ার রোসাটোম-এর সহযোগিতায় নির্মাণ করা হচ্ছে।
প্রকল্পটির প্রথম ও দ্বিতীয় ইউনিট যথাক্রমে ২০২৪ ও ২০২৫ সালে হস্তান্তরের কথা থাকলেও সময়সীমা বাড়িয়ে ২০২৭ সাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available