• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:০৮:৩০ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে ১১ হাজার সিসিটিভি স্থাপন করবে ডিএমপি

২৩ এপ্রিল ২০২৬ রাত ০৮:৫৫:০০

রাজধানীতে ১১ হাজার সিসিটিভি স্থাপন করবে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে রাজধানীজুড়ে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. সারওয়ার।

২৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় একটি পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, তালিকাভুক্ত সন্ত্রাসীদের ছবি প্রকাশ করা হবে এবং তাদের সম্পর্কে তথ্য দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

তিনি আরও জানান, খুব শিগগিরই হোটেল-রেস্টুরেন্টের মালিক ও ব্যবস্থাপক এবং বাসাবাড়ির ভাড়াটিয়াদের তথ্য সংরক্ষণে একটি অ্যাপস চালু করা হবে, যা অপরাধ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম, যুগ্ম কমিশনার (ক্রাইম) ফারুক আহমেদ, র‍্যাব-২ এর অধিনায়ক খালিদুল হাওলাদার, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানাসহ অন্যান্য কর্মকর্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১





Follow Us