নিজস্ব প্রতিবেদক: সংবাদের বস্তুনিষ্ঠতা গণমাধ্যমের প্রধান বিষয় বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, এশিয়ান টেলিভিশন তার ভবিষ্যৎ যাত্রাতে প্রধান মোটিভ থাকবে সংবাদের বস্তুনিষ্ঠতাকে হাজির করে দেওয়া। সংবাদ মাধ্যম কোনো আদর্শের দাস সে হতে পারে না। অথবা কোনো প্রবৃত্তির দাশ সে হতে পারে না।


২৩ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

দেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল- এর সভাপতিত্বে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম কোনো বিত্ত উপার্জনের প্রতিষ্ঠান হিসেবে এ পর্যন্ত পৃথিবীতে দেখা যায়নি। যত বড়ো বড়ো গণমাধ্যম প্রতিষ্ঠান আছে তা মূলত সমাজ ও নারীদের বিনির্মাণের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণমাধ্যমের উদ্যোক্তারা, যারা এর সাথে জড়িত থাকেন, তারা কেউ কেবল মাত্র গণমাধ্যমের মালিক হওয়ার কারণে পৃথিবীর ধনীদের তালিকায় তাদের নাম উঠে না। কিন্তু গণমাধ্যমের এই উদ্যোগতার দায়িত্বটা সমাজের প্রত্যেকটা মানুষকে সচেতন করা এবং সমাজের প্রত্যেকটা মানুষের সঙ্গে সংযুক্ত থাকা, এটাই তার একটা প্রধান দায়িত্ব। এবং এটার জন্য একটা আলাদা পেশান লাগে।
তথ্যমন্ত্রী বলেন, শুধু মাত্র বিনিয়োগ করা ক্ষমতা অথবা প্রফিট মোটিভ এ ধরনের প্রতিষ্ঠানের প্রধান এ ধরনের উদ্যোগী শক্তি হিসেবে কাজ করে না। সে বিবেচনায় আমি বিশ্বাস করতে চাই এশিয়ান টেলিভিশনের মালিকদের এ গণমাধ্যমের প্রতিষ্ঠানকে তারা জনগণের মধ্যম হিসেবে বিবেচনা করবেন। সংবাদের বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতাকে রক্ষা করার চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, আমাদের মতন দেশগুলোতে সম প্রতিকালের একটা প্রবণতা হচ্ছে গণমাধ্যমকে একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা। সেটা যেমন ক্ষমতার প্রতিযোগিতা হতে পারে তেমনি বাণিজ্যিক ফায়দাতে তোলার জন্য হতে পারে।
যে গণমাধ্যম এ ক্ষেত্রে যত বেশি পেশাদারিত্ব বজায় রাখে সে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তত বেশি আকার ধারণ করে। আমার সমসাময়িককালের পৃথিবীব্যাপী বিখ্যাত গণমাধ্যমগুলোতে তাকালে দেখা যায় তার প্রধান শক্তি হলো বস্তুনিষ্ঠতা।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান ও এশিয়ান টিভির পরিচালক মাহির আলী খাঁন রাতুল, পরিচালক মো. জাহিদ ইবনে রশিদ, এশিয়ান টিভির সিইও হাসনাইন খুরশেদ, রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, এশিয়ান টিভির ডিএমডি সাজ্জাদ রশীদ পারভেজ, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ (অব.), আব্দুল গাফফার, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান প্রখ্যাত বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পদ্যোক্তা আহমেদ আকবর সোবহান, চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইঁয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল আজম চৌধুরী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, রূপায়ণ গ্রুপ আবাসন ব্যবসায়ের পাশাপাশি তথ্য প্রযুক্তিকে গুরুত্ব দিচ্ছে। স্বাধীন তথ্য প্রবাহ নিশ্চিত করতে টেলিভিশন ও পত্রিকায় বিনিয়োগের পাশাপাশি দক্ষতার সঙ্গে মিডিয়া পরিচালনা করছে। এশিয়ান টিভি ও দৈনিক দেশ রুপান্তর এর বাস্তব উদাহরণ।
প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনভর নানা অনুষ্ঠানমালায় সাজানো ছিল এশিয়ান টেলিভিশনের পর্দায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available