নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, একটি প্রত্যাশিত ও উন্নত বাংলাদেশ গঠনে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলা অত্যন্ত জরুরি।


২৫ এপ্রিল শনিবার সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি দেশের প্রশিক্ষিত ও দক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তিনি বলেন, সরকার ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে চায়।
তিনি আরও বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী ও সেবামুখী হতে হবে। এজন্য প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
জুলাই-আগস্টের রাজনৈতিক প্রেক্ষাপটের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ২০২৪ সালের গণআন্দোলন আবারও প্রমাণ করেছে যে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী শাসনব্যবস্থা, যা পূরণে বর্তমান সরকার কাজ করছে।
অনুষ্ঠান শেষে তিনি বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available