• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:৫৩:৩৪ (01-May-2026)
  • - ৩৩° সে:

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

১ মে ২০২৬ দুপুর ০২:২৬:৩২

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, আজ যে রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি হয়ে উঠেছে, তার ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান।

১ মে শুক্রবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

Ad
Ad

রাষ্ট্রপতি বলেন, পরবর্তী সময়ে খালেদা জিয়া সেই ধারা সমুন্নত রেখে শ্রমিক সমাজের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেন।

Ad

তিনি আরও বলেন, জিয়াউর রহমান প্রবর্তিত ত্রিপক্ষীয় শ্রমনীতি ও সংস্কার শ্রমকল্যাণের ভিত্তিকে শক্তিশালী করেছে। ১৯৭৬ সালে তিনি জনশক্তি রপ্তানির জন্য মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন এবং মধ্যপ্রাচ্যসহ ৩৩টি দেশে বাংলাদেশি শ্রমিক পাঠানোর উদ্যোগ নেন। এর মাধ্যমে দেশে বৈদেশিক মুদ্রা প্রবাহের নতুন দিগন্ত উন্মোচিত হয়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, খালেদা জিয়ার সময় ‘শ্রম আইন ২০০৬’ প্রণয়ন এবং শ্রম কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের অধিকার, কর্মসংস্থান ও কল্যাণ আরও বিস্তৃত হয়। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার শ্রমজীবী মানুষের কল্যাণ, ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও শারীরিক-মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করতে নানা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শিল্প, কৃষি, পরিবহন, নির্মাণসহ প্রতিটি খাতে শ্রমিকদের নিরলস পরিশ্রম দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স এবং তৈরি পোশাক খাতের আয়ই দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস।

রাষ্ট্রপতি জানান, সরকার ঘোষিত কর্মপরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করছে। বন্ধ থাকা সরকারি মালিকানাধীন চিনিকল, পাটকলসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং কর্মসংস্থান বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। চলতি বছরের মধ্যে পর্যায়ক্রমে আরও কয়েকটি পাটকল চালুর পরিকল্পনাও রয়েছে।

মালিক ও শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং টেকসই শিল্পোন্নয়ন ও নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত হবে। পাশাপাশি শ্রমিক-মালিক সম্পর্ক সুদৃঢ় করতে ট্রেড ইউনিয়নের কার্যক্রমকে উৎসাহিত করার কথাও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us