• ঢাকা
  • |
  • শনিবার ১৯শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:৩৩:৫০ (02-May-2026)
  • - ৩৩° সে:

হযরত শাহজালাল (রহ.)- এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

২ মে ২০২৬ সকাল ১১:৩৭:১৩

হযরত শাহজালাল (রহ.)- এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সিলেট পৌঁছে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃষ্টিকে উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার দুইপাশে ছিল মানুষের ঢল।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান। মাজার জিয়ারত শেষে মোনাজাতে অংশ নেন।

Ad
Ad

এরপর সেখানে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন দলীয় শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা।

Ad

এর আগে সকাল ৮টা ২৫ মিনিটে গুলশানের বাসা থেকে রওয়ানা দিয়ে সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবায়দা রহমানসহ সফরসঙ্গীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us