• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে বৈশাখ ১৪৩৩ রাত ০৯:১৫:১২ (06-May-2026)
  • - ৩৩° সে:

সাংবাদিকতায় নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন করা হচ্ছে: তথ্য উপদেষ্টা

৬ মে ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৫

সাংবাদিকতায় নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন করা হচ্ছে: তথ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমের দ্রুত সম্প্রসারণের প্রেক্ষাপটে সাংবাদিকতার পেশাগত মান ও দায়বদ্ধতা নিশ্চিত করতে সরকার শিগগিরই একটি সুস্পষ্ট নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন করতে যাচ্ছে। একইসঙ্গে তথ্য কমিশন পুনর্গঠন করে একে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

৬ মে বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা জানান ।

Ad
Ad

তিনি বলেন, বর্তমানে অনলাইনভিত্তিক গণমাধ্যম সহজেই চালু করা গেলেও সেগুলোর অনেক ক্ষেত্রেই সুনির্দিষ্ট নীতিমালার অভাব রয়েছে। জেলা প্রশাসকদের পক্ষ থেকে সাংবাদিকতার জন্য নির্দিষ্ট মানদণ্ড ও আচরণবিধি প্রণয়নের প্রস্তাব এসেছে বলে জানান তিনি। এ প্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয় একটি রেগুলেটরি কাঠামো তৈরির কাজ শুরু করেছে এবং তা দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

Ad

সরকারের স্বচ্ছতা বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর এবং তথ্য গোপনের সংস্কৃতি থেকে সরে আসবে। দীর্ঘদিন অকার্যকর থাকা তথ্য কমিশন দ্রুত পুনর্গঠন করে একে কার্যকর ও স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে, যাতে তথ্যপ্রাপ্তি সংক্রান্ত অভিযোগের সমাধান নিশ্চিত করা যায়।

গুজব ও অপতথ্য মোকাবিলায় ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদার করতে একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এর আওতায় জেলা পর্যায়ে তথ্য অবকাঠামো আধুনিকায়ন, সমন্বয় বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্মীদের ডিজিটাল প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রশাসন, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ের মাধ্যমে দেশে একটি উন্মুক্ত, স্বচ্ছ ও কার্যকর তথ্যপ্রবাহ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বাসের পর এবার বাড়লো লঞ্চের ভাড়া
বাসের পর এবার বাড়লো লঞ্চের ভাড়া
৬ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:২৫





হঠাৎ বদলে গেল আইপিএল ফাইনালের ভেন্যু
হঠাৎ বদলে গেল আইপিএল ফাইনালের ভেন্যু
৬ মে ২০২৬ সন্ধ্যা ০৬:১৯:০৪

শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ
শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ
৬ মে ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:০৯


Follow Us