• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩৩ রাত ০৯:১৪:০০ (09-May-2026)
  • - ৩৩° সে:

ভূমি উন্নয়ন করসংক্রান্ত আপত্তি ৭ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

৯ মে ২০২৬ সন্ধ্যা ০৭:০০:০৯

ভূমি উন্নয়ন করসংক্রান্ত আপত্তি ৭ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

অনলাইন ডেস্ক: ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম জোরদার করতে ও সেবার গতি বাড়াতে নতুন নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়েছে, হোল্ডিং খোলার আবেদন যাচাই শেষে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করতে হবে। এ ছাড়া ভূমি উন্নয়ন কর সংক্রান্ত আপত্তি সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয় থেকে সম্প্রতি দেশের সব সহকারী কমিশনারকে (ভূমি) পাঠানো চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

Ad
Ad

এতে বলা হয়— 
ক) ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য হোল্ডিং খোলার আবেদন যাচাই শেষে অনধিক ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পন্ন করতে হবে।
খ) অনুমোদনযোগ্য না হলে উপযুক্ত কারণ উল্লেখ করে বাতিল করতে হবে, যা নাগরিকরা জানতে পারেন।
গ) সহকারী কমিশনারের (ভূমি) কাছে ভূমি উন্নয়ন করের পরিমাণ, বকেয়া সন, জমির ব্যবহারভিত্তিক শ্রেণি বিষয়ে আপত্তি দায়ের হলে এ বিষয়ে সাত দিনের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us