• ঢাকা
  • |
  • শনিবার ৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২০:৩৫ (23-May-2026)
  • - ৩৩° সে:

নদীর সাথে দেশের ভাগ্য জড়িত: পানিসম্পদ মন্ত্রী

২৩ মে ২০২৬ বিকাল ০৩:৩৯:০৯

নদীর সাথে দেশের ভাগ্য জড়িত: পানিসম্পদ মন্ত্রী

ডেস্ক রিপোর্ট:পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশ নদী মাতৃক দেশ নদী বাঁচলে দেশ বাঁচবে। নদীর সাথে দেশের ভাগ্য জড়িত।

তিনি বলেন, দেশে ছোট বড় প্রায় ১৪১৫টি নদী রয়েছে এসকল নদী এক একটি জীবন্ত সত্তা। নদী ব্যবস্থাপনায় জন সম্পৃক্তা বাড়ানো দরকার বলে মন্তব্য করেন তিনি। 

২৩ মে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া অডিটরিয়ামে নোঙর ট্রাস্ট আয়োজিত ‘জাতীয় নদী দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

‎নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম হাতে নিচ্ছেন। আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল, নদী ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। খাল খননের সাথে খাল ও নদীর  অবৈধ দখল ও দূষণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। 

‎মন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প পাশ হয়েছে। পদ্মা ব্যারেজ নির্মাণের ফলে দেশের দক্ষিণ পশ্চিম এবং উত্তর পশ্চিমাঞ্চলের ২৪টি জেলার জীবন-জীবিকা, কৃষি, মৎস্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং নদীতে নাব্যতা ফিরে আসবে। তিস্তা মহাপরিকল্পনার বিশেষজ্ঞ মতামত ও সমীক্ষা সমাপ্ত হলে সহসাই প্রকল্প অনুমোদনের আশ্বাস প্রদান করেন। 

‎নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত মাদারীপুর-৩ আসনের  সংসদ সদস্য আনিছুর রহমান খোকন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া।

এছাড়াও নদী গবেষক ও নদী আন্দোলনের সাথে সম্পৃক্ত বিশিষ্টজন উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পে স্কেল নিয়ে বড় জন্য সুখবর
পে স্কেল নিয়ে বড় জন্য সুখবর
২৩ মে ২০২৬ সন্ধ্যা ০৬:২০:১৬










Follow Us