• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:১০:০০ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১১ জুন ২০২৬ সকাল ১১:৩৫:৩৪

বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট, সুভ্যেনির শিট এবং ডাটা কার্ড উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ ১১ জুন বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে অবস্থিত নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এগুলো উন্মোচন করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক আইডিতে করা এক পোস্টে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন। একই সাথে তিনি ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত সুভ্যেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন।

ডাকটিকিট ও সুভ্যেনির শিট অবমুক্ত করার পাশাপাশি একটি বিশেষ সিলমোহরও ব্যবহার করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us