• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:২২:৪৫ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

মোবাইল সিমের ৩০০ টাকা কর প্রত্যাহার

১১ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৬

মোবাইল সিমের ৩০০ টাকা কর প্রত্যাহার

অনলাইন ডেস্ক: সরকার মোবাইল ফোনের প্রতিটি নতুন সিমের ওপর আরোপিত ৩০০ টাকা কর সম্পূর্ণভাবে প্রত্যাহার করেছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

১১ জুন বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের টেলিযোগাযোগ খাতে করের হার প্রায় ৫০ শতাংশ এবং তথ্যপ্রযুক্তি খাতে তা প্রায় ২৫ শতাংশ, যা আন্তর্জাতিক মানের তুলনায় বেশি। খাতটির বিকাশ ও ডিজিটাল সেবা সম্প্রসারণের জন্য কর কাঠামো ধাপে ধাপে যৌক্তিক পর্যায়ে নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

অর্থমন্ত্রী আরও জানান, সাধারণ মানুষের কাছে মোবাইল সেবা সহজলভ্য করার লক্ষ্যে প্রতিটি নতুন সিমের ওপর আরোপিত ৩০০ টাকা কর সম্পূর্ণভাবে প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে।

সরকারের হিসাব অনুযায়ী, এই সিদ্ধান্তের ফলে আগামী অর্থবছরে রাজস্ব আয় প্রায় ১,২০০ কোটি টাকা কমতে পারে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছে, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট। এ বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা দেশি ও বিদেশি ঋণের মাধ্যমে মেটানোর পরিকল্পনা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১



Follow Us