• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:০১:০৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় হাতির রহস্যজনক মৃত্যু

৩০ অক্টোবর ২০২৩ রাত ০৯:২৯:১৯

রাঙ্গুনিয়ায় হাতির রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাটিতে পোঁতা অবস্থায় একটি হাতির মরদেহের সন্ধান পাওয়া গেছে। ৩০ অক্টোবর সোমবার বিকেলে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরের খীল ১ নয় ওয়ার্ড চিরিঙা মতোরা ঘোনা এলাকা থেকে মাটিতে পোঁতা অবস্থায় হাতিটি উদ্ধার করেছে বনবিভাগ।

Ad

হাতিটির মৃত্যুর কারন এখনও জান যায় নি। হাতিটির মরদেহ ময়না তদন্ত শেষে পুনরায় ঐ স্থানে মাটি চাপা দেয়া হয়েছে। এ ঘটনায় বনবিভাগের পক্ষ থেকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

Ad
Ad

এ বিষয়ে জানতে চাইলে বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. নাহিদ হাসান বলেন, মৃত হাতিটির বিষয়ে খবর পেয়ে আমরা দ্রুতই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছি। হতিটির মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এটির মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। মৃত হাতিটি পুরুষ এবং এর বয়স ৭ থেকে ৮ বছর হতে পারে জানান তিনি।

স্থানীয়দের ধারণা, কয়েকদিন আগে হাতিটিকে হত্যা করে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭






Follow Us