• ঢাকা
  • |
  • রবিবার ১লা চৈত্র ১৪৩২ বিকাল ০৫:১৬:২৫ (15-Mar-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে বর্ণাঢ্য হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৫ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩৯:২১

গাজীপুরে বর্ণাঢ্য হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সামাজিক সংগঠন রান ফর বেটার বাংলাদেশ যুব ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৪ মার্চ শনিবার প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। দেশের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় অসংখ্য হাফেজে কুরআন।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক এবং ডিবিসি নিউজের পরিচালক সালাউদ্দিন চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, ‘কুরআনের আলো সমাজে ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। নতুন প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

Ad

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উলামায়ে কেরাম এবং ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং ইসলামের সঠিক জ্ঞান অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

আয়োজকরা জানান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগঠন হিসেবে রান ফর বেটার বাংলাদেশ যুব ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

পবিত্র কুরআন তিলাওয়াত ও বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। এ সময় উপস্থিত অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগের জন্য আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বগুড়া-৬ উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ
বগুড়া-৬ উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ
১৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৬:৫৫


নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ গ্রেফতার ২২
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ গ্রেফতার ২২
১৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৫:৫৬





টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান
টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান
১৫ মার্চ ২০২৬ দুপুর ০২:৪১:০২


Follow Us