• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১৯:১৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন ওবায়দুল কাদের

১১ জুন ২০২৪ সকাল ১১:৫৩:৩৯

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Ad

১১ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা হন বলে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালীদ ফয়েজ জানান। তিনি বলেন, “ সড়ক পরিবহন মন্ত্রী স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গিয়েছেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে শিগগিরই তিনি ঢাকায় ফিরবেন।

Ad
Ad

২০১৯ সালের মার্চে কাদেরের হৃৎপিণ্ডে তিনটি ব্লক ধরা পড়ে। প্রথমে দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা করা হয়। তখন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি ঢাকায় এসে কাদেরকে দেখে সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দেন।

পরে সাধারণ সম্পাদককে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার বাইপাস সার্জারি করা হয়। সেখান থেকে সুস্থ হয়ে দেশে ফেরেন সেতুমন্ত্রী। এরপর থেকে নিয়মিত বিরতিতে সিঙ্গাপুরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হয় কাদেরকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us