• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৪২:৪০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন বেগম খালেদা জিয়া

৮ জানুয়ারী ২০২৫ রাত ০৮:৪৯:৩৯

লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। লন্ডনে পৌঁছানোর পর হিথ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Ad

৮ জানুয়ারি বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে হাসপাতালটিতে ভর্তি করার খবর পাওয়া গেছে। বিকেলে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর যখন হুইল চেয়ারে করে মা খালেদা জিয়া ছেলের কাছে এলেন সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে স্বাগত জানান। মুহূর্তেই সেখানে আবেগঘন মধুর পরিবেশ সৃষ্টি হয়।

Ad
Ad

গণমাধ্যমেকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি জানান, বিমানবন্দরে খালেদা জিয়াকে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন। এ ছাড়া হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন ছেলে তারেক রহমান, নাতনি জাইমা রহমান, পরিবারের সদস্যরাসহ বিএনপির নেতাকর্মীরা। পরে বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে তারেক রহমান সরাসরি হাসপাতালে নিয়ে যান।

এ সফরে চিকিৎসকসহ ১৫ জন খালেদা জিয়ার সঙ্গী হয়েছেন। তাদের মধ্যে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সিঁথি রহমানও আছেন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us