• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:১৪:৪৫ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

ডিএসসিসি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী খুঁজছে এনসিপি

১০ মার্চ ২০২৬ দুপুর ১২:৩১:৪৫

ডিএসসিসি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী খুঁজছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে প্রার্থী খোঁজা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

১০ মার্চ মঙ্গলবার দলের দপ্তর সম্পাদক মো. আসিফ উদ্দিন সম্রাট স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ৭৫টি সাধারণ ওয়ার্ড এবং ২৫টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদের জন্য যোগ্য, সৎ ও জনমুখী প্রার্থীদের স্বতঃস্ফূর্তভাবে দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

Ad

এনসিপি মনে করে, একটি আধুনিক, বাসযোগ্য ও জবাবদিহিমূলক শহর গড়ে তুলতে দক্ষ এবং জনগণের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত নেতৃত্ব অপরিহার্য। দলটির মতে, তৃণমূল থেকে উঠে আসা জনপ্রিয় ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থীরা জনসেবায় নিবেদিত থাকলে নগর উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনগণের অংশগ্রহণমূলক রাজনীতি ও যোগ্য নেতৃত্বের সমন্বয়েই ঢাকাকে একটি নিরাপদ ও মানবিক নগরীতে রূপান্তর করা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচনের ওপর গুরুত্ব দিচ্ছে দলটি।

প্রার্থী হিসেবে আগ্রহীদের জন্য এনসিপি কিছু যোগ্যতা নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের অভিজ্ঞতা, সৎ ও দায়িত্বশীল নেতৃত্বের মানসিকতা, নিজ নিজ ওয়ার্ডে সামাজিক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা এবং নগর সমস্যা ও নাগরিক সেবার বিষয়ে সুস্পষ্ট ধারণা।

আগ্রহী প্রার্থীদের দলের নির্ধারিত ফরমে সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিবরণ এবং সংশ্লিষ্ট ওয়ার্ড নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। জমা পড়া আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হবে।

বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে আগ্রহীরা ই-মেইল (info.joinncp@gmail.com) অথবা হটলাইন নম্বরে (+৮৮ ০১৩২১ ২১৪ ২১৪) যোগাযোগ করতে পারবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কুমিল্লার শতবর্ষী পুকুর ভরাটে জরিমানা
কুমিল্লার শতবর্ষী পুকুর ভরাটে জরিমানা
১০ মার্চ ২০২৬ দুপুর ০১:৪৬:২৮




মাদক মামলা থেকে খালাস পেলেন আসিফ আকবর
মাদক মামলা থেকে খালাস পেলেন আসিফ আকবর
১০ মার্চ ২০২৬ দুপুর ০১:০৮:৩০






Follow Us