নিজস্ব প্রতিবেদক: সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান থাকলেও এ বিষয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, বর্তমান রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই।
১১ মার্চ বুধবার জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা শেষে গণমাধ্যমকে ব্রিফিংয়ে এ কথা বলেন জামায়াতের নায়েবে আমির ও কুমিল্লা–১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।


তিনি অভিযোগ করে বলেন, বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘ফ্যাসিস্টের দোসর’, তাই তার সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই বলে মনে করে জামায়াত।

এর আগে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সংসদীয় দলের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন।
অন্যদিকে, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আরেক ব্রিফিংয়ে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে ক্ষমতাসীন দলের মৌখিক প্রস্তাব আপাতত নাকচ করেছে তাদের দল।
তিনি জানান, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা শেষ হওয়ার পর ডেপুটি স্পিকারের বিষয়ে দলের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available