নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিদেশি ঋণ ও সহায়তার ওপর নির্ভরশীলতা একটি জাতিকে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে বাধাগ্রস্ত করে।
১১ এপ্রিল শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, অতীত থেকে শিক্ষা নেওয়া জরুরি এবং ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়। এ কারণে অনেক সময় সমাজের বাস্তবতা অনুধাবন করা যায় না। তিনি সমাজের মানুষের কষ্ট বোঝার আহ্বান জানান।

কৃষির গুরুত্ব তুলে ধরে জামায়াত আমির বলেন, ‘কৃষি বাঁচলে দেশ বাঁচবে’ এ বিষয়টি ভুলে গেলে চলবে না। দেশের অর্থনীতি ও টেকসই উন্নয়নে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি ছাড়া দেশের অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, দেশের নিজস্ব সম্পদ থাকা সত্ত্বেও তা উত্তোলনে পর্যাপ্ত উদ্যোগ ও দক্ষতার অভাব রয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি ও অর্থনীতিতে দীর্ঘমেয়াদি চাপ তৈরি হচ্ছে, যা মোকাবিলায় স্বনির্ভরতার বিকল্প নেই।
রাজনীতির ভূমিকা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, দেশের সব নীতিনির্ধারণী সিদ্ধান্তের নিয়ন্ত্রণ রাজনীতির হাতে। রাজনীতি সঠিক পথে পরিচালিত হলে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ ড. এটিএম মাহবুব-ই ইলাহী (তাওহীদ)। এতে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবী ও সংগঠনের নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available