• ঢাকা
  • |
  • রবিবার ৬ই বৈশাখ ১৪৩৩ রাত ০৯:৩১:৫৫ (19-Apr-2026)
  • - ৩৩° সে:

দলীয় পরিচয় মুখ্য নয়, যেকোনো ব্যক্তি এনসিপিতে যোগ দিতে পারবে: নাহিদ ইসলাম

১৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:১৮

দলীয় পরিচয় মুখ্য নয়, যেকোনো ব্যক্তি এনসিপিতে যোগ দিতে পারবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তে যোগদানের ক্ষেত্রে কারও পূর্বের রাজনৈতিক পরিচয় মুখ্য নয় বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তবে গণহত্যায় সমর্থনকারী কাউকে দলে নেওয়া হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।

১৯ এপ্রিল রোববার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনীতি ও সাংগঠনিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

নাহিদ ইসলাম বলেন, ছাত্রদল, শিবির, ছাত্র অধিকার পরিষদ এমনকি অতীতে ছাত্রলীগ করা ব্যক্তিরাও এনসিপিতে যোগ দিতে পারবেন। তবে অতীত কর্মকাণ্ডের ভিত্তিতে যাচাই-বাছাই করা হবে।

Ad

সংবাদ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের এনসিপিতে যোগদানের ঘোষণা দেওয়া হয়। এ সময় আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ এবং এবি পার্টির ব্যারিস্টার সানি আব্দুল হকসহ ৪৭ সদস্য আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

এনসিপির সঙ্গে বিভিন্ন সংগঠনের যুক্ত হওয়ার বিষয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার প্রয়োজন রয়েছে, আর সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হয়েছে এবং কাঙ্ক্ষিত সংস্কারের সুযোগ নষ্ট করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘শুধু দল বা ব্যক্তির পরিবর্তন নয়, বরং সামগ্রিক ক্ষমতা কাঠামোর পরিবর্তন প্রয়োজন।’

বাকস্বাধীনতা প্রসঙ্গে তিনি সাম্প্রতিক এক গ্রেফতারের ঘটনা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন এবং এটিকে মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী বলে মন্তব্য করেন।

জাতীয় স্বার্থ রক্ষায় সকলকে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের কোনো বিকল্প নেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা
দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা
১৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:০৫:২৭


Follow Us