অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও চীনের সম্পর্ক শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশ ও চীনের ঐতিহাসিক ভ্রাতৃপ্রতীম ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কালের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ এবং শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত।
২০ এপ্রিল সোমবার বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনের ভাইস মিনিস্টার জিন ঝিনের আমন্ত্রণে দেশটির রাজধানী বেইজিংয়ে একটি অভিজাত হোটেলে নৈশভোজে অংশগ্রহণ করেন। এ সময় এ কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


মির্জা ফখরুল চীনের ‘ওয়ান চায়না পলিসি’-এর ওপর বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বাংলাদেশ-চীন সম্পর্ককে ভবিষ্যতে আরও উচ্চপর্যায়ে নিয়ে যাবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সোমবার সকালে বেইজিং পৌঁছান বিএনপি মহাসচিব এবং গত ১৬ এপ্রিল থেকে সফররত বিএনপির ১৯ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে যুক্ত হন।
২১ এপ্রিল মঙ্গলবার সকাল স্থানীয় সময় ১১টায় তিনি আইডিসিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইজিংয়ের সঙ্গে আইডিসিপিসি ভবনে এবং একই দিন বিকেলে গ্রেট হলে চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান জেংয়ের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available