• ঢাকা
  • |
  • বুধবার ৯ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:২২:০৭ (22-Apr-2026)
  • - ৩৩° সে:

দাওয়াত না পেয়ে স্কুলে তালা, ৬ বিএনপি নেতা বহিষ্কার

২২ এপ্রিল ২০২৬ দুপুর ০১:০২:৫৭

দাওয়াত না পেয়ে স্কুলে তালা, ৬ বিএনপি নেতা বহিষ্কার

গাজীপুর (উত্তর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে স্কুলের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে দলবল নিয়ে অনুষ্ঠান পণ্ড করা, শিক্ষকদের শাসানো ও অফিস কক্ষে তালা দেওয়ার ঘটনায় ছয় নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি।

২২ এপ্রিল, বুধবার সকালে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Ad
Ad

বহিষ্কৃতরা হলেন- গাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সারোয়ার আওয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সাবেক যুগ্ম সম্পাদক মো. হাসমত আলী হাসু, সদস্য মো. আরমান আলী, মাহবুব আলম ও মো. রফিকুল ইসলাম।

Ad

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যপ্রমাণের ভিত্তিতে প্রতীয়মান হয়েছে যে, বহিষ্কৃত ব্যক্তিরা গত ১৯ এপ্রিল বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করেন। এ সময় তারা শিক্ষকদের সঙ্গে সন্ত্রাসমূলক আচরণ করেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।

এতে আরও বলা হয়, এমন কর্মকাণ্ড দলের আদর্শ, লক্ষ্য ও স্বার্থের পরিপন্থী এবং এটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। এ ঘটনায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিএনপির সব পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয়জন নেতাকর্মীকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










বাংলাদেশে গম পাচার, নুসরাতকে ইডির তলব
বাংলাদেশে গম পাচার, নুসরাতকে ইডির তলব
২২ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৩১:৩৯


Follow Us