• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৫৩:১৭ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

২০২৬ সালে রোজার সময় তুলনামূলক কম, কোন দেশে কত ঘণ্টা

১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০১:৫৮

২০২৬ সালে রোজার সময় তুলনামূলক কম, কোন দেশে কত ঘণ্টা

এশিয়ান ডেস্ক: বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের জন্য অপেক্ষাকৃত স্বস্তির বার্তা নিয়ে আসছে ২০২৬ সালের রমজান। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, এ বছর রোজার সময় গত বছরের তুলনায় কিছুটা কম হতে পারে।

Ad

খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সম্ভাব্য হিসেবে আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৬ থেকে রমজান মাস শুরু হতে পারে। তবে ১৮ ফেব্রুয়ারি চাঁদ দেখা গেলে এক দিন আগেই রোজা শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটি, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের মুন সাইটিং কমিটি।

Ad
Ad

কেন দেশভেদে রোজার সময় ভিন্ন হয়

ভৌগোলিক অবস্থান ও অক্ষাংশের পার্থক্যের কারণে বিশ্বের বিভিন্ন দেশে রোজার সময়কাল ভিন্ন হয়ে থাকে। মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও অন্যান্য ভোগ-বিলাস থেকে বিরত থাকেন। ফলে সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের ওপর নির্ভর করেই প্রতিটি অঞ্চলের রোজার দৈর্ঘ্য নির্ধারিত হয়।

বিষুবরেখার কাছাকাছি অঞ্চলে দিন ও রাতের দৈর্ঘ্য তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ হওয়ায় সেখানে রোজার সময় মাঝারি থাকে। অন্যদিকে, উত্তর গোলার্ধের উচ্চ অক্ষাংশে অবস্থিত দেশগুলোতে দিনের দৈর্ঘ্য বেশি হওয়ায় রোজার সময়ও দীর্ঘ হয়। দক্ষিণ গোলার্ধে আবার দিনের সময় কম হওয়ায় রোজার সময় তুলনামূলকভাবে কম হয়ে থাকে।

সংযুক্ত আরব আমিরাতে রোজার সময়

প্রাথমিক হিসেবে, সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা রমজান ২০২৬-এর প্রথম রোজায় প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট সিয়াম পালন করবেন। যা ২০২৫ সালের প্রথম দিনের রোজার সময়ের (১৩ ঘণ্টা ১৬ মিনিট) তুলনায় প্রায় ৩০ মিনিট কম।

দীর্ঘতম রোজার সময়

উত্তর গোলার্ধের উচ্চ অক্ষাংশে অবস্থিত গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ডে রোজার সময় ১৬ ঘণ্টার বেশি হতে পারে।

এছাড়া সুইডেন, নরওয়ে, গ্রিনল্যান্ড ও উত্তর কানাডার কিছু এলাকায় দীর্ঘ সময় সূর্যালোক থাকায় রোজার সময় ২০ ঘণ্টা পর্যন্ত গড়াতে পারে।

স্বল্পতম রোজার সময়

বিষুবরেখার কাছাকাছি কিংবা দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে রোজার সময় তুলনামূলকভাবে কম হয়ে থাকে। ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, দক্ষিণ আফ্রিকা, চিলি ও নিউজিল্যান্ডের কিছু অঞ্চলে রোজার সময় সাধারণত ১১ থেকে ১৩ ঘণ্টা।

অন্যদিকে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও কেনিয়ার মতো বিষুবীয় অঞ্চলে রোজার সময় তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে এবং সাধারণত ১২ থেকে ১৪ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪৫:৫৫

৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৫:০৯

চাঁদপুরে অপহরণের নাটক, ৯ লাখ টাকাসহ আটক ২
চাঁদপুরে অপহরণের নাটক, ৯ লাখ টাকাসহ আটক ২
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩২:৩৭


পদত্যাগের ঘোষণা দিলেন ঢাবি উপাচার্য
পদত্যাগের ঘোষণা দিলেন ঢাবি উপাচার্য
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২২:৪৮


বগুড়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
বগুড়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৭:২৭


বান্দরবানে বিএনপির প্রচারণা কার্যালয়ে আগুন
বান্দরবানে বিএনপির প্রচারণা কার্যালয়ে আগুন
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৫:০১



Follow Us