• ঢাকা
  • |
  • শনিবার ৯ই ফাল্গুন ১৪৩২ রাত ১১:০৩:২১ (21-Feb-2026)
  • - ৩৩° সে:

রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা

১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৩৭

রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা

নিজস্ব প্রতিবেদক : দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বুধবার (১৮ ফেব্রুয়ারি)। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে প্রথম রোজা শুরু। পবিত্র এই মাসকে স্বাগত জানিয়ে বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ।

Ad

বুধবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আহমাদুল্লাহ লিখেছেন, ‘নতুন চাঁদের রোশনিতে শুরু হলো মুমিন-জীবনের বহু আকাঙ্ক্ষিত মাস, পবিত্র মাহে রমজান। আহলান, সাহলান শাহরু রমজান।’

Ad
Ad

তিনি লিখেছেন, ‘আসুন, এই মাসের প্রতিটি মুহূর্তকে ইবাদতের জন্য ব্যয় করি। তাকওয়া ও কোরআনের আলোয় হৃদয়কে আলোকিত করি।’

আহমাদুল্লাহ আরও লিখেছেন, ‘মহান আল্লাহ আমাদের সবাইকে রমজানের গুরুত্ব বুঝে অধিক পরিমাণে আমল করার তওফিক দান করুন।’

এদিকে, বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে চাঁদ দেখা গেছে বলে জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

উল্লেখ্য, চাঁদ দেখা যাওয়ায় আজ বাদ এশা থেকেই দেশের মসজিদে মসজিদে তারাবির নামাজ শুরু হবে এবং ভোর রাত থেকে সেহরি খাওয়ার মাধ্যমে রোজা রাখা শুরু করবেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইস্তেখারার নামাজের নিয়ম ও দোয়া
ইস্তেখারার নামাজের নিয়ম ও দোয়া
২১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:২০








অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
২১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৩:২৪


Follow Us