নিজস্ব প্রতিবেদক: ৬২ বছর বয়সী বাচ্চু মিয়া পবিত্র হজ্ব পালনের উদ্যেশ্যে হজ্জ ক্যাম্প পর্যন্তও এসেছিলেন তিনি। কিন্তু তার সেই ইচ্ছে পূরণ হওয়ার আগে পরপারে চলেন গেছেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান এই হজ্জযাত্রীর মৃত্যু খবর শুনে মর্মাহত হন এবং দ্রুত মরহুমকে গ্রামের বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন।
ঢাকা হজ্ব অফিসের পরিচালক জানান, সস্ত্রীক হজপালনের উদ্দেশ্যে সোমবার রাতে আনুমানিক আড়াইটার দিকে গাড়িযোগে অন্যান্য যাত্রীদের সাথে হজক্যাম্পে আসেন বাচ্চু মিয়া। গাড়ি থেকে তাকে নামানোর জন্য সাহায্য চাওয়া হলে একটি স্বেচ্ছাসেবক টিম তার সহায়তায় এগিয়ে যান এবং শারীরিক অবস্থা বিবেচনায় তাকে হজ অফিসের মেডিকেল ক্যাম্পে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক মো. ইকবাল অবস্থা পর্যবেক্ষণ করে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ খবর পেয়ে মৃত হজযাত্রীর মরদেহ তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লুনদিয়া গ্রামে পৌঁছে দেয়ার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী।

হজ অফিস জানিয়েছে, মরহুমের মরদেহ একটি লাশবাহী ফ্রিজিং গাড়িযোগে এবং তাদের মালামাল অন্য আরেকটি গাড়িতে পাঠানো হয়। লাশবাহী গাড়িতে মৃতের স্ত্রী ছাড়াও ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, হজ এজেন্সির প্রতিনিধি ও কয়েকজন স্বেচ্ছাসেবক পাঠানো হয়।
মরহুমের মরদেহ বাড়িতে পৌঁছে দিতে কিছু পথ নৌকাযোগেও যেতে হয়।
মৃত হজযাত্রীর সহযাত্রীদের ভাষ্যমতে, বাচ্চু মিয়া হজক্যাম্পে আসার পথেই অস্বস্তি বোধ করছিলেন।
বাচ্চু মিয়ার মৃত্যুতে গ্রামের মানুষ ও সহগামী হজযাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। একইসাথে তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available