নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের লক্ষ্যে সৌদি আরবে পৌঁছেছেন মোট ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী।
৩০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ৯৮টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।


হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত সাতজন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজন মক্কায় এবং দুজন মদিনায় মারা যান। এদের সবাই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন।

সেখানে আরও বলা হয়, সৌদি মেডিকেল টিম ৫ হাজার ৪৮৬ জন হজযাত্রীকে এবং আইটি হেল্পডেস্ক ৮ হাজার ৫৮০ জন হজযাত্রীকে চিকিৎসা সুবিধা দিয়েছে।
মো. লোকমান হোসেন বলেন, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। হজ কার্যক্রম ব্যবস্থাপনায় ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারীসহ মোট ৬৬০টি এজেন্সি কাজ করছে।
বিমান সংস্থাভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৪টি ফ্লাইটে ১৮ হাজার ১৭৩ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৬টি ফ্লাইটে ১৪ হাজার ৮৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৪২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
পরিচালক আরও জানান, বাকি ৩৮ হাজার ৯৩৮ জন হজযাত্রী নির্ধারিত বিমান সংস্থাগুলোর মাধ্যমে পর্যায়ক্রমে সৌদি আরবে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে, গত ১৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান হজ ফ্লাইটের উদ্বোধন করেন।
হজ অফিসের তথ্যমতে, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস এ পর্যন্ত মোট ৭৮ হাজার ২৯৭টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে ৪ হাজার ৪১৯টি সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৮৭৮টি বেসরকারি ব্যবস্থাপনায় ইস্যু করা হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
হজ শেষে মুসল্লিদের দেশে ফেরার ফ্লাইট আগামী ৩০ মে জেদ্দা থেকে ছাড়তে শুরু করবে বলে আশা করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available