• ঢাকা
  • |
  • বুধবার ৩০শে বৈশাখ ১৪৩৩ রাত ০৯:২৭:৩৭ (13-May-2026)
  • - ৩৩° সে:

হজ পালন করতে গিয়ে ১৩ বাংলাদেশির মৃত্যু

১৩ মে ২০২৬ বিকাল ০৪:৫৪:০৩

হজ পালন করতে গিয়ে ১৩ বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক: পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১৩ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।

১৩ মে বুধবার প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, মৃতদের মধ্যে ১১ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন।

Ad
Ad

হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, গত ৮ এপ্রিল যশোরের কোতোয়ালি এলাকার মো. আব্দুল মতিন (৫৩) এবং দিনাজপুরের নবাবগঞ্জের মো. আজহারুল হক (৬৪) মক্কায় মারা যান। তারা বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে গিয়েছিলেন।

Ad

এ ছাড়া গত ১১ মে সাভারের নুসরাত শারমীন নামের এক নারী হজযাত্রী মক্কায় মারা যান। ৪ মে ঠাকুরগাঁওয়ের হরিপুরের নিলুফা বেগম, ৩ মে ফরিদপুর সদর উপজেলার নাসিরউদ্দিন বিশ্বাস এবং একই দিনে চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার মাহফুজা বেগম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

এর আগে ২৮ এপ্রিল মদিনায় রংপুর কোতোয়ালি থানার শামসুল আলম, ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) এবং শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮) মৃত্যুবরণ করেন।

এ ছাড়া ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের খলিলুর রহমান এবং ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলা এলাকার সেরাজুল হকের মৃত্যু হয়।

এর আগে ২২ এপ্রিল টাঙ্গাইল সদর এলাকার আবুল কাশেম এবং ২১ এপ্রিল জয়পুরহাট সদর এলাকার নইম উদ্দীন মন্ডলের মৃত্যুর খবর পাওয়া যায়।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবগামী হজ ফ্লাইট চলবে।

হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং আগামী ৩০ জুন দেশে ফেরার কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১২
লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১২
১৩ মে ২০২৬ রাত ০৯:০৩:১৫




ফিলিপিন্সের সিনেটে গোলাগুলি
ফিলিপিন্সের সিনেটে গোলাগুলি
১৩ মে ২০২৬ রাত ০৮:৩৮:২৬







Follow Us