• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৪১:৫৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৬ নভেম্বর ২০২৩ দুপুর ১২:৩০:৫৩

নওগাঁয় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় অনূর্ধ্ব-১৬ বালক ও বালিকাদের অংশগ্রহণে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর শনিবার সদর উপজেলার চকএনায়েত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় নওগাঁ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনূর্ধ্ব-১৬ বালক ও বালিকাদের অংশগ্রহণে এই দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Ad

প্রতিযোগিতায় বালিকা ‘ক’ বিভাগে হেনা বানুকে পরাজিত করে তানিয়া আকতার ও বালক ‘ক’ বিভাগে ফিরোজ খানকে হারিয়ে তানভীর হোসেন বিজয়ী হয়। বালিকা ‘খ’ বিভাগে সুমাইয়াকে হারিয়ে সুরাইয়া বিজয়ী হয় এবং বালক ‘খ’ বিভাগে সাফিউল ইসলাম সিফাতকে হারিয়ে এসএম আরাফাত বিজয়ী হয়। প্রতিযোগিতার বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।  

Ad
Ad

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা। জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা লাইব্রেরিয়ান এস এম আশিফ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মো. বখতিয়ার ইনাম ববিন প্রমুখ।

এছাড়া ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us