• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩২ রাত ১০:২২:৫৩ (04-Apr-2026)
  • - ৩৩° সে:

সাফজয়ী যুব দলের জন্য ছাদখোলা বাস, হাতিরঝিলে সংবর্ধনা

৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০০:৩২

সাফজয়ী যুব দলের জন্য ছাদখোলা বাস, হাতিরঝিলে সংবর্ধনা

স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের ঐতিহাসিক সাফল্যের পর দেশে ফিরছে বাংলাদেশ যুব দল। তাদের বরণ করে নিতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সংস্থাটির মিডিয়া বিভাগ জানায়, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হবে এই শোভাযাত্রা। ছাদ খোলা বাসে করে চ্যাম্পিয়ন দলকে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার পর্যন্ত নিয়ে যাওয়া হবে, যেখানে রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে।

Ad
Ad

বাফুফে সমর্থক ও সাধারণ জনগণকে শোভাযাত্রা ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছা জানাতে আহ্বান জানিয়েছে।

Ad

এর আগে ৩ এপ্রিল শুক্রবার ফাইনালে ভারতের সঙ্গে খেলায় নির্ধারিত সময়ের ম্যাচ গোলশূন্য ড্রয়ে শেষ হয়ে টাইব্রেকারে গড়ায়। ৩-৩ সমতায় শেষ শট নেন রোনান সুলিভান, যিনি পানেনকা শটে বল জালে জড়ান এবং বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

নারী দল আগেও বর্ণাঢ্য সংবর্ধনা পেয়েছে, তবে বয়সভিত্তিক পুরুষ দল প্রথমবার এই ধরনের অনুষ্ঠান অংশ নিতে যাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বগুড়ায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়ায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
৪ এপ্রিল ২০২৬ রাত ০৮:০৫:৫৮



নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেফতার ৫
নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেফতার ৫
৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:২৪


Follow Us