• ঢাকা
  • |
  • সোমবার ২২শে চৈত্র ১৪৩২ রাত ১২:৩৮:১২ (06-Apr-2026)
  • - ৩৩° সে:

তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ

৫ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:২৬:০৫

তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ

স্পোর্টস ডেস্ক: বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটি ৫ এপ্রিল রোববার জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) প্রতিবেদন জমা দিয়েছে। পাঁচ সদস্যের কমিটি জানিয়েছে, তারা সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে নিরপেক্ষভাবে তদন্তের চেষ্টা করেছেন। তবে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ডাকে সাড়া দেননি।

অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনের সময় আসিফ মাহমুদের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ ওঠে। এর ফলে একটি পক্ষ নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে যায় এবং তারা তদন্ত দাবি করে। তদন্ত কমিটি আসিফের বক্তব্য শুনতে চেয়েছিল, কিন্তু আসিফ ডেকে পাঠানো নোটিশে সাড়া দেননি।

Ad
Ad

তদন্ত কমিটির প্রধান এ কে এম আসাদুজ্জামান এনএসসিতে প্রতিবেদন জমা দেওয়ার সময় জানান, ‘উনার বক্তব্য শোনার জন্য আমরা ডেকেছিলাম, উনি কিছু বলতে চান কি না। উনাকে সময় দিয়ে ডাকা হয়েছিল, আসেননি।’

Ad

পরবর্তীতে আসিফ মাহমুদ নিজের ফেসবুক পোস্টে চারটি কারণ উল্লেখ করে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দেন।

আসিফ মাহমুদ লেখেন, ‘আমি কেন বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারে সাড়া দেইনি: প্রথমত, একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবির ওপর এখতিয়ার বহির্ভূতভাবে তদন্ত করছে মন্ত্রণালয়। দ্বিতীয়ত, তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে। তৃতীয়ত, উচ্চ আদালতে বিচারাধীন একটি বিষয়ে তদন্ত করে তদন্ত কমিটি এবং সংশ্লিষ্ট সকলে আদালত অবমাননা করছেন। চতুর্থত, ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড ডিরেক্টরদের পরের বোর্ডে ডিরেক্টর পদের লোভ, লোভে রাজি না হলে ভয় দেখিয়ে পদত্যাগ করাচ্ছেন।’

তিনি আরও লেখেন, ‘যখন আমাকে তদন্ত কমিটি থেকে সাক্ষাৎকাদের বিষয়ে জানানো হলো, উচ্চ আদালতে বিচারাধীন বিষয় এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিষয়ে তারা তদন্ত করতে পারেন কি না জানতে চেয়ে কোন সদুত্তর পাইনি। কীভাবে সরকার চালাতে হয়, কীভাবে প্রজ্ঞাপন দিতে হয়, কোনটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কোনটা বিচারাধীন বিষয়, কোনটা আদালত অবমাননা এটা হয়তো আপনারা বোঝেন না অথবা তোয়াক্কা করেন না। আমি তো আর জেনে-বুঝে এসব নিয়মবহির্ভূত আর আদালত অবমাননার মতো কাজে শামিল হব না। এজন্যই বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারের নোটিশে আমি সাড়া দেইনি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:৫০






Follow Us