স্পোর্টস ডেস্ক: নির্বাচনে অনিয়মের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। একই সঙ্গে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যা আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তর করবে।
৭ এপ্রিল মঙ্গলবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরে এ সিদ্ধান্তের কথা জানান।


তদন্ত প্রতিবেদনে বলা হয়, সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের হস্তক্ষেপে বিসিবি নির্বাচনে অনিয়ম হয়েছে। বিশেষ করে আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ম বহির্ভূতভাবে কাউন্সিলর করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

এ প্রেক্ষিতে আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যে এ সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে এবং নতুন কমিটির তালিকাও পাঠানো হয়েছে।
নতুন ১১ সদস্যের অ্যাডহক কমিটির নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। কমিটির অন্য সদস্যরা হলেন—আতহার আলী খান, মিনহাজুল আবেদীন, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।
এ অ্যাডহক কমিটি আগামী তিন মাস দায়িত্ব পালন করবে এবং এর মধ্যেই নতুন নির্বাচনের মাধ্যমে বোর্ডের দায়িত্ব হস্তান্তর করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available