• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২৯:৪০ (10-Apr-2026)
  • - ৩৩° সে:

সাউথ এশিয়ান টিটিতে বাংলাদেশের সোনালি সাফল্য

১০ এপ্রিল ২০২৬ সকাল ১১:২৮:২৫

সাউথ এশিয়ান টিটিতে বাংলাদেশের সোনালি সাফল্য

স্পোর্টস ডেস্ক: সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৯ বালক বিভাগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সোনার পদক জিতেছে বাংলাদেশ। একই আসরে অনূর্ধ্ব-১৫ বালক দল ব্রোঞ্জ পদক অর্জন করেছে।

এই সাফল্যের ফলে বাংলাদেশ দল আগামী ২১ থেকে ২৭ জুন ২০২৬ ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিতব্য আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

Ad
Ad

ভারতের শিমলায় অনুষ্ঠিত গ্রুপ পর্বে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল সমান ৫ পয়েন্ট পেলেও সেট ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান দখল করে বাংলাদেশ। গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ ৩-১ সেটে শ্রীলঙ্কাকে হারায়। ম্যাচের শুরুতে আবুল হাসেম হাসিব ২-৩ গেমে হেরে গেলেও পরে নাফিজ ইকবাল ৩-০ এবং জয় ইসলাম ৩-০ ব্যবধানে জয় পান।

Ad

শেষ ম্যাচে দলের অধিনায়ক নাসিফ ইকবাল ৩-১ গেমে জয় নিশ্চিত করে দলের স্বর্ণপদক নিশ্চিত করেন। নাফিজ ইকবালও দুটি ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পেয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে জানান, এটি খেলোয়াড়, কোচ, ম্যানেজার, কর্মকর্তা, স্পন্সর, জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং সরকারের সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি আরও বলেন, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ৭ হাজার ফুট উচ্চতায় এবং ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলতে গিয়ে শুরুতে সমস্যা হলেও খেলোয়াড়রা দ্রুত মানিয়ে নেয়। তবে পর্যাপ্ত অর্থের অভাবে দলকে দিল্লি থেকে প্রায় ১০ ঘণ্টা সড়কপথে ভ্রমণ করে টুর্নামেন্ট শুরুর আগের দিন শিমলায় পৌঁছাতে হয়েছে, যা পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারত।

অন্যদিকে, অনূর্ধ্ব-১৫ বালক দল নেপালকে ৩-১ এবং মালদ্বীপকে ৩-০ সেটে হারালেও শ্রীলঙ্কা ও ভারতের কাছে হেরে ব্রোঞ্জ পদক পায়। দলের এক সদস্য ভিসা জটিলতায় অংশ নিতে না পারায় অতিরিক্ত খেলোয়াড় ছাড়াই খেলতে হয়েছে।

অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৫ বালিকা দল প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি এবং সবগুলো ম্যাচে পরাজিত হয়েছে।

উল্লেখ্য, গত বছর এই প্রতিযোগিতায় বাংলাদেশ ৭টি ব্রোঞ্জ পদক জিতেছিল। এবার দলটি ১টি সোনা ও ১টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আগামী শুক্র ও শনিবার একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদে ২০টি বিল পাস
ত্রয়োদশ জাতীয় সংসদে ২০টি বিল পাস
১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৩৫


নাভারণে ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক ১
নাভারণে ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক ১
১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৪৮:১৯



ডট বলের মাইলফলক ছুঁলেন মুস্তাফিজ
ডট বলের মাইলফলক ছুঁলেন মুস্তাফিজ
১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২১:৪৪


আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:২২




Follow Us