• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১০:৪৮:১৫ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

চেলসিকে উড়িয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমালো ম্যানসিটি

১৩ এপ্রিল ২০২৬ সকাল ০৯:০৭:৩৪

চেলসিকে উড়িয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমালো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে শীর্ষে থাকা আর্সেনালের সাথে পয়েন্ট ব্যবধান কমিয়েছে সিটিজেনরা।

১২ এপ্রিল রোববার নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যানসিটিকে আতিথ্য দেয় চেলসি।

Ad
Ad

ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে রোমাঞ্চ ছড়ায় অতিথিরা। ৫১তম মিনিটে ডান দিক থেকে রায়ান চেরকির বাড়ানো ক্রসে হেডে গোলটি করেন নিকো ও’রাইলি।

Ad

প্রথম গোলের ছয় মিনিট পর মার্ক গুয়েহির নৈপুণ্যে গোল উদযাপনে মাতে সিটি। ৬৮তম মিনিটে প্রতিপক্ষের ভুলে নিচু শটে ম্যানচেস্টার সিটির ৩-০ গোলের জয় নিশ্চিত করেন জেরেমি ডোকু।

এই জয়ে শিরোপা লড়াইয়েও যোগ হলো নতুন রোমাঞ্চ। ৩১ ম্যাচে ১৯ জয় ও সাত ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটিজেনরা। আর এক ম্যাচ বেশি খেলে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us