স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে দুই ইউরোপীয় জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।
৬ মে বুধবার দিবাগত রাত ১টায় বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচটি শুরু হবে।


প্রথম লিগের অবিশ্বাস্য লড়াই শেষে ৫-৪ গোলের ব্যবধানে এগিয়ে থেকে আজ মাঠে নামছে পিএসজি। ঠিক এক বছর আগে এই মাঠেই ইন্টার মিলানকে হারিয়ে নিজেদের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল পিএসজি।

তবে এক গোলের লিড থাকলেও রক্ষণাত্মকভাবে খেলার কোনো সুযোগ নেই বলে মনে করেন কোচ লুইস এনরিকে। বায়ার্নের মাঠে লিড ধরে রাখা কতটা কঠিন, তা বর্তমান চ্যাম্পিয়নদের ভালোই জানা।
অন্যদিকে, ঘরের মাঠে বুক চিতিয়ে লড়তে প্রস্তুত বায়ার্ন বস ভিনসেন্ট কোম্পানি। ইতিমধ্যে বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করা বাভারিয়ানদের এখন একমাত্র লক্ষ্য চ্যাম্পিয়নস লিগের ফাইনাল।
প্রথম লেগে এক পর্যায়ে ৫-২ ব্যবধানে পিছিয়ে পড়েও যেভাবে তারা ৪-৫ ব্যবধানে ম্যাচ শেষ করেছে, সেই লড়াকু মানসিকতাই আজ তাদের সবচেয়ে বড় শক্তি। ব্যবধান ঘুচিয়ে ফাইনালে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী ম্যানেজার ভিনসেন্ট কোম্পানি।
আগামী ৩০ মে, ইউরোপসেরার এই লড়াইয়ে বুদাপেস্টে ফিনালেতে আর্সেনালের বিপক্ষে কে মাঠে নামবে তা দেখতে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available