• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ১২:৫৫:০০ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

বিসিবি নির্বাচনে তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

২ জুন ২০২৬ বিকাল ০৩:৫৩:০৮

বিসিবি নির্বাচনে তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ঘোষিত তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। ছয়জন কাউন্সিলরের পক্ষে এ রিট করা হয়েছে।

২ জুন মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান সাংবাদিকদের জানান, রিটের ওপর ৩ জুন বুধবার পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বারবার রিট দায়েরের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বিগ্ন। তবে তিনি আশা প্রকাশ করেন যে, এসব আইনি প্রক্রিয়ার কারণে বিসিবির নির্বাচন বাধাগ্রস্ত হবে না।

তিনি আরও জানান, বিসিবি নির্বাচন পর্যবেক্ষণের জন্য দুবাই থেকে আইসিসির দুই সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। নির্বাচনসংক্রান্ত বিষয় নিয়ে বিসিবির লিগ্যাল টিমের সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি বিসিবির প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিন ফলাফলও ঘোষণা করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us