• ঢাকা
  • |
  • শনিবার ৯ই ফাল্গুন ১৪৩২ রাত ১১:০৪:৩৯ (21-Feb-2026)
  • - ৩৩° সে:

দেশের বাজারে এলো ‘ডিটেইল মাস্টার’ নুবিয়া ভি৮০ প্রো

১৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৮:৫৫

দেশের বাজারে এলো ‘ডিটেইল মাস্টার’ নুবিয়া ভি৮০ প্রো

নিজস্ব প্রতিবেদক:  দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নুবিয়া ভি৮০ প্রো স্মার্টফোন উন্মোচন করেছে জেডটিই বাংলাদেশ। ‘ডিটেইল মাস্টার’ হিসেবে পরিচিত এই ফোনটি ডিজাইন এবং পারফরম্যান্সের এক অনন্য সংমিশ্রণ।

Ad

নুবিয়া ভি৮০ প্রো-তে রয়েছে ১০৮ মেগাপিক্সেল এআই ট্রিপল রিয়ার ক্যামেরা যা প্রতিটি মুহূর্তকে করবে জীবন্ত। ফোনের গতি বজায় রাখতে এতে ব্যবহার করা হয়েছে ২০জিবি ডায়নামিক র‍্যাম (৮জিবি ফিজিক্যাল + ১২জিবি ভার্চুয়াল) এবং বিশাল ২৫৬জিবি স্টোরেজ।

Ad
Ad

নুবিয়া ভি৮০ প্রো-এর আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে ৬.৭৫ ইঞ্চি হাই-রেজ্যুলেশন ডিসপ্লে। সাথে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০০০ নিটস ব্রাইটনেস।

এছাড়া রয়েছে ৫০০০ এমএএইচ বিশাল ব্যাটারি এবং দীর্ঘস্থায়িত্বের জন্য এতে রয়েছে বাইপাস চার্জিং প্রযুক্তি। দ্রুত মেমোরি ম্যানেজমেন্টের জন্য একটি ডেডিকেটেড এআই বাটন এবং সিগন্যাল ছাড়াই জরুরি যোগাযোগের জন্য নুবিয়া লিংকফ্রি প্রযুক্তি।

এছাড়া ২.২ গিগাহার্টজ পর্যন্ত অক্টা-কোর প্রসেসর এবং ধুলোবালি ও জল থেকে সুরক্ষার জন্য রয়েছে আইপি ৬৪ রেটিং।

ফোনটির অফিসিয়াল বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২০,৯৯৯ টাকা। স্মার্টফোনটি বর্তমানে ই-কমার্স প্ল্যাটফর্‌ম পিকাবুর পাশাপাশি পাওয়া যাচ্ছে সারাদেশের রিটেইল শপগুলোতে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইস্তেখারার নামাজের নিয়ম ও দোয়া
ইস্তেখারার নামাজের নিয়ম ও দোয়া
২১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:২০








অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
২১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৩:২৪


Follow Us