• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:০০:৪৮ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

শিবালয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩ জুলাই ২০২৪ সকাল ১১:৪৪:১২

শিবালয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব-১৭ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই শুক্রবার বিকেল ৩টায় শিবালয় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে দশচিড়া খেলার মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়।

Ad

উপজেলার উথুলী ইউনিয়ন বালক ফুটবল একাদশ অনূর্ধ্ব-১৭ ও শিমুলিয়া ইউনিয়ন বালক ফুটবল একাদশ অনূর্ধ্ব-১৭ এর মধ্যে অনুষ্ঠিত ফইনাল খেলায় ১-০ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় শিমুলিয়া ইউনিয়ন একাদশ।

Ad
Ad

এ সময় শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাউদ্দিন মাহমুদ জাহিদ। এর আগে ফাইনাল খেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম খান।

বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আলী আহসান মিঠু, রুনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন, শিবালয় থানা ওসি তদন্ত রনজিৎ, উপজেলা শিক্ষা অফিসার এলিসা আফরিন খানম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস, ক্রীড়াবিদ মো. নূরে আলম সিদ্দিকী, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুহিতুজ্জামান তড়িৎ, শিবালয় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম।

খেলা শেষে প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সদস্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মানিকগঞ্জ ৩টি আসনেই ধানের শীষ প্রার্থীর বিজয়
মানিকগঞ্জ ৩টি আসনেই ধানের শীষ প্রার্থীর বিজয়
১৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪১:০৮

রাঙ্গামাটিতে যৌথ অভিযানে মাদকসহ ৮ কারবারি আটক
রাঙ্গামাটিতে যৌথ অভিযানে মাদকসহ ৮ কারবারি আটক
১৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৪:৪৯



তারেক রহমানকে ‘ভাই’ ডেকে অভিনন্দন জানালেন মমতা
তারেক রহমানকে ‘ভাই’ ডেকে অভিনন্দন জানালেন মমতা
১৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫২:০৩




২০২৮ ইউরো পর্যন্ত ইংল্যান্ডের কোচ টুখেল
২০২৮ ইউরো পর্যন্ত ইংল্যান্ডের কোচ টুখেল
১৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২১:১৬



Follow Us