• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:২০:৫১ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

ভুটানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ

২৭ অক্টোবর ২০২৪ বিকাল ০৪:৩১:১৭

ভুটানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দুই বছর আগে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পথে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবার গোল একটা কম হলেও সেই ভূটানকেই বিধ্বস্ত করে ফাইনালে পা রেখেছে সাবিনা খাতুনের দল।

Ad

২৭ অক্টোরব রোববার নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ জিতেছে ৭-১ গোলে। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন, দুই গোল করেন অধিনায়ক সাবিনা। এছাড়া গোল পেয়েছেন ঋতুপর্ণা চাকমা ও মাশুরা পারভিন। ফাইনালে নেপাল ও ভারতের ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে ২০২২ সালের অপরাজিত চ্যাম্পিয়নরা।

Ad
Ad

প্রথমার্ধেই অবশ্য ম্যাচের এপিটাফ লিখে ফেলেছিল বাংলাদেশ। শক্তিমত্তায় এগিয়ে থাকা সাবিনা খাতুনের দল শুরুর ৪৫ মিনিটেই রীতিমতো গোল উৎসব করেছে। প্রথম লিড নিতে তাদের তেমন অপেক্ষা করতে হয়নি। সপ্তম মিনিটে তহুরা খাতুনের পাস পেয়ে ডি বক্সের বাইরে থেকে জোরালো শট নেন ঋতুপর্ণা চাকমা। সেখান থেকেই বাংলাদেশের গোল বন্যার শুরু।

১৫ মিনিটে লিড দ্বিগুণ করেন তহুরা। তাতে অবশ্য দায় ছিল ভুটানের। ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ার সুযোগ কাজে লাগিয়েছেন তহুরা। ডি বক্সের ঠিক সামনে থেকে বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নাটোরে বিএনপির বিজয় উপলক্ষে দোয়া মাহফিল
নাটোরে বিএনপির বিজয় উপলক্ষে দোয়া মাহফিল
১৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩১:১২

নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
১৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:৪১


নির্বাচনে হারলেন যেসব আলোচিত প্রার্থীরা
নির্বাচনে হারলেন যেসব আলোচিত প্রার্থীরা
১৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০২:৫৭

মানিকগঞ্জ ৩টি আসনেই ধানের শীষ প্রার্থীর বিজয়
মানিকগঞ্জ ৩টি আসনেই ধানের শীষ প্রার্থীর বিজয়
১৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪১:০৮

রাঙ্গামাটিতে যৌথ অভিযানে মাদকসহ ৮ কারবারি আটক
রাঙ্গামাটিতে যৌথ অভিযানে মাদকসহ ৮ কারবারি আটক
১৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৪:৪৯



তারেক রহমানকে ‘ভাই’ ডেকে অভিনন্দন জানালেন মমতা
তারেক রহমানকে ‘ভাই’ ডেকে অভিনন্দন জানালেন মমতা
১৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫২:০৩


Follow Us