• ঢাকা
  • |
  • শনিবার ১২ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:১৫:৫৮ (25-Apr-2026)
  • - ৩৩° সে:

ইনজুরির পর বদলে গেছে বেন স্টোকসের চেহারা, বিস্মিত ভক্তরা

২৫ এপ্রিল ২০২৬ দুপুর ০২:২১:৩৫

ইনজুরির পর বদলে গেছে বেন স্টোকসের চেহারা, বিস্মিত ভক্তরা

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ও টেস্ট অধিনায়ক বেন স্টোকসের নতুন কিছু ছবি ছড়িয়ে পড়েছে, যা দেখে বিস্মিত হয়েছেন ভক্ত-সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরাও। আগের তুলনায় সম্পূর্ণ ভিন্ন চেহারায় দেখা যাচ্ছে তাকে।

নতুন ছবিতে স্টোকসকে অনেকটাই শুকনো দেখাচ্ছে। মুখের গঠন আরও স্পষ্ট হয়ে উঠেছে এবং শরীরের ওজনও কমে গেছে। এই পরিবর্তন নিয়ে নানা আলোচনা তৈরি হলেও এর পেছনে রয়েছে একটি গুরুতর ইনজুরি।

Ad
Ad

স্টোকস নিজেই জানিয়েছেন, মুখে বলের আঘাত পাওয়ার পর তিনি ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন। তার ভাষায়, আঘাতটি এতটাই গুরুতর ছিল যে সামান্য এদিক-সেদিক হলেই বড় ধরনের বিপদ ঘটতে পারত, এমনকি জীবনও ঝুঁকিতে পড়তে পারত। পরবর্তীতে তার মুখে বড় ধরনের অস্ত্রোপচার করতে হয়।

Ad

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বড় কোনো স্থায়ী ক্ষতি ছাড়াই সুস্থভাবে ফিরে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন।

এই অস্ত্রোপচার এবং দীর্ঘ বিশ্রামের কারণেই তার শারীরিক গঠনে বড় পরিবর্তন এসেছে। কয়েক মাস আগের তুলনায় এখন তাকে অনেকটাই ভিন্ন দেখাচ্ছে। কেউ বলছেন তিনি আরও তরুণ দেখাচ্ছেন, আবার কেউ মজা করে বলছেন এ যেন স্টোকসের নতুন সংস্করণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বাতিঘর থেকে যেসব বই কিনলেন জাইমা রহমান
বাতিঘর থেকে যেসব বই কিনলেন জাইমা রহমান
২৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৮



বিশ্ববাজারে সোনার দামে ঊর্ধ্বগতি
বিশ্ববাজারে সোনার দামে ঊর্ধ্বগতি
২৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:০১





Follow Us