• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৫৩:১৬ (07-May-2026)
  • - ৩৩° সে:
হঠাৎ বদলে গেল আইপিএল ফাইনালের ভেন্যু

হঠাৎ বদলে গেল আইপিএল ফাইনালের ভেন্যু

স্পোর্টস ডেস্ক: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসরের ফাইনালের ভেন্যু হঠাৎ পরিবর্তন করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। আগে যেখানে বেঙ্গালুরুতে ফাইনাল হওয়ার কথা ছিল, সেটি আগামী ৩১ মে অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।বিসিসিআই এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার কিছু শর্ত তাদের নির্ধারিত প্রোটোকলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঠিক কী ধরনের শর্ত ছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।নতুন সূচি অনুযায়ী, প্লে-অফ ম্যাচগুলো হবে তিনটি ভিন্ন ভেন্যুতে। ২৬ মে এইচপিসিএ স্টেডিয়ামে কোয়ালিফায়ার ১, ২৭ মে নিউ চণ্ডিগড় আন্তর্জাতিক স্টেডিয়ামে এলিমিনেটর এবং ২৯ মে একই ভেন্যুতে কোয়ালিফায়ার ২ অনুষ্ঠিত হবে। এরপর ফাইনালের জন্য দলগুলোকে যেতে হবে আহমেদাবাদে।এই পরিবর্তনে কৌশলগত প্রভাবও দেখা যেতে পারে। কোয়ালিফায়ার ২ জয়ী দলকে ফাইনালের আগে ভেন্যু পরিবর্তন করতে হওয়ায় তাদের প্রস্তুতিতে প্রভাব পড়তে পারে। অন্যদিকে, কোয়ালিফায়ার ১ জয়ী দল তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থাকতে পারে।এদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফাইনালে উঠলেও আর হোম কন্ডিশনের সুবিধা পাবে না। তবে পারফরম্যান্সে তারা ভালো ছন্দে রয়েছে। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে। শীর্ষে আছে পাঞ্জাব কিংস (১৩ পয়েন্ট)। সমান ১২ পয়েন্ট নিয়ে লড়াইয়ে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্স।