• ঢাকা
  • |
  • শুক্রবার ২৫শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:৪৫:৩৩ (08-May-2026)
  • - ৩৩° সে:

মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ

৮ মে ২০২৬ সকাল ১১:০৪:৫০

মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী পাকিস্তান। ৮ মে শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সকাল ১০টায়।

টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এই ম্যাচে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ দল। পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও নাহিদ রানা। স্পিন বিভাগে আছেন তাইজুল ইসলাম এবং অলরাউন্ডার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ।

Ad
Ad

একাদশে জায়গা পাননি অফ স্পিনার নাঈম হাসান। গত সিরিজের তুলনায় দলে কিছু পরিবর্তন আনা হয়েছে। আয়ারল্যান্ড সিরিজের পর দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা। বাদ পড়েছেন হাসান মুরাদ ও খালেদ আহমেদ।

Ad

অন্যদিকে পাকিস্তান দলে নেই তাদের তারকা ব্যাটার বাবর আজম, যিনি ইনজুরির কারণে খেলতে পারছেন না। স্পিন আক্রমণে আছেন নোমান আলী। পেস আক্রমণে আছেন শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাস ও হাসান আলী।

দুই বছর আগে রাওয়ালপিন্ডিতে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের স্মৃতি নিয়ে এবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলছে বাংলাদেশ। স্বাগতিকদের লক্ষ্য সিরিজে ভালো ফল তুলে নেওয়া।

ম্যাচটি সরাসরি সম্প্রচার হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় প্ল্যাটফর্মে। বাংলাদেশে দেখা যাচ্ছে টি স্পোর্টস ও নাগরিক টিভিতে এবং অনলাইনে ট্যাপম্যাডে।

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, আগামী ১৬ মে থেকে।

সূত্র: চ্যানেল২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us