• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২৬:১৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফটো সাংবাদিকদের জীবন অনেক কঠিন: প্রবাসী কল্যাণ মন্ত্রী

১৩ অক্টোবর ২০২৩ রাত ০৯:৩৯:০৪

ফটো সাংবাদিকদের জীবন অনেক কঠিন: প্রবাসী কল্যাণ মন্ত্রী

সিলেট প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ফটো সাংবাদিকদের জীবন অনেক কঠিন। তাদের কাজে অনেক ঝুঁকিও রয়েছে। তবে ফটো সাংবাদিকরা তাদের কাজে তৃপ্তি ও আনন্দ পান।

Ad

তিনি বলেন, ফটো সাংবাদিকদের একটি ছবি এক হাজার শব্দের প্রকাশ। একেকটি ছবি যেন একেকটি ইতিহাস। ছবি সব ভাষায় কথা বলে। সিলেটের ফটো সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় আমার অংশগ্রহণ থাকবে।

Ad
Ad

১৩ অক্টোবর শুক্রবার বিকালে সিলেট মহানগরের জল্লারপাড়স্থ একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশেনের (বিপিজেএ) সিলেট বিভাগীয় নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিপিজেএ-এর সদ‍্য সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির ও বর্তমান সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে এবং বর্তমান সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪



Follow Us