• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ রাত ১০:৫৭:৩০ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

স্বাধীনতা দিবসে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা

২৩ মার্চ ২০২৬ রাত ০৯:১৮:৪৯

স্বাধীনতা দিবসে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ রাতে দেশের গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং স্থাপনাগুলোতে কোনো ধরনের আলোকসজ্জা না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

২৩ মার্চ সোমবার সরকারি তথ্য বিবরণীতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

Ad
Ad

এতে বলা হয়, জ্বালানি সংকট বিবেচনায় কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেও দেশব্যাপী আলোকসজ্জা করা হবে না। এ বিষয়ে আগে থেকেই ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Ad

এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকার গাবতলী থেকে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের তোরণ, পোস্টার, ব্যানার বা ফেস্টুন না লাগানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

সরকার জানিয়েছে, জ্বালানি সাশ্রয় এবং জাতীয় দিবসগুলোর মর্যাদা রক্ষার্থে এসব নির্দেশনা অনুসরণ করা জরুরি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us