• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪০:১৯ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

পিরোজপুরে প্রস্তাবিত বাজেট নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

২২ জুন ২০২৬ বিকাল ০৫:২১:৫৪

পিরোজপুরে প্রস্তাবিত বাজেট নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ‎পিরোজপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৭৯ কোটি ৪৭ হাজার ৪০০ টাকার প্রস্তাবিত বাজেট নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ জুন সোমবার দুপুরে পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন।

‎প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৭৬ কোটি ৭৫ লাখ ৯১ হাজার টাকা এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ২ কোটি ১৪ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা। সভায় অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, রাজস্ব আহরণ বৃদ্ধি ও নাগরিক সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

‎এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা বনি আমিন, প্রশাসনিক কর্মকর্তা মো. জামাল হোসেন মল্লিক, সহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান ও হিসাবরক্ষক মো. মিজানুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিকরা বাজেটের বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ দেন।

‎পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন বলেন, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে কাঙ্ক্ষিত সেবা প্রদান করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








রাজশাহীতে ছেলের হাতে বাবা খুন
রাজশাহীতে ছেলের হাতে বাবা খুন
২২ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:৩৫



Follow Us