ডেস্ক রিপোর্ট: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তনিও আলেসান্দ্রো।
২২ জুন সোমবার দুপুর ১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত ইতালির অর্থনীতিতে প্রায় ২.৫ লাখ বাংলাদেশি কর্মীর অবদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।
এ সময় মন্ত্রী দেশের প্রবাসীদের সুবিধার্থে ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত ফ্লাইট ফ্রিকুয়েন্সি বৃদ্ধির ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
রাষ্ট্রদূত ইতালীয় দ্য ইডজ কোম্পানির বাংলাদেশের বিমানবন্দরের জন্য বার্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম তৈরির আগ্রহের কথা জানান। এছাড়া, বাংলাদেশি টেকনিশিয়ানদের উন্নত প্রশিক্ষণের স্বার্থে ফ্লাইওন অ্যারো কোম্পানির প্রশিক্ষণ অ্যাকাডেমি তৈরির আগ্রহের বিষয়েও বিস্তারিত জানান।
মন্ত্রী দেশের বিমান খাতের উন্নয়নে ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বিমানবন্দর সম্প্রসারণে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে বিদেশি বিনিয়োগের ব্যাপারেও উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়।
এর আগে, মন্ত্রী সিঙ্গাপুরের কোম্পানি এসএটিএসের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে প্রতিনিধিরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে তাদের আগ্রহের কথা প্রকাশ করেন।
মন্ত্রী যথাযথ প্রক্রিয়ায় প্রস্তাব আহ্বান করেন এবং বিবেচনার আশ্বাস দেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available