• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১২:২৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বিএনপি-জামায়াত সন্ত্রাসী দল: দুর্জয়

২ নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৩৫:৫০

বিএনপি-জামায়াত সন্ত্রাসী দল: দুর্জয়

মানিকগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, পুলিশ হত্যা ও সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক লীগ।

Ad

১ নভেম্বর বুধবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খালপাড় এলাকার শহীদ রফিক চত্ত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

Ad
Ad

এতে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক খান তুষার। সাধারণ সম্পাদক আবুল বাশারের সঞ্চলনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়।

সমাবেশে তিনি বলেন, বিএনপি-জামায়াত সন্ত্রাসী দল। তারা আন্দোলনের নামে মানুষকে নির্মমভাবে পুড়িয়ে মারে। আপনারা দেখেছেন, সেদিন ঢাকায় তারা কীভাবে সাংবাদিক ও পুলিশকে পিটিয়ে হত্যা করেছে। বিএনপি অগ্নিসন্ত্রাস করে শান্ত বাংলাদেশ উত্তপ্ত করার চেষ্টা করছে। বিএনপি মানুষ মারার রাজনীতি করে। আর আওয়ামী লীগ মানুষের জীবনের নিরাপত্তায় কাজ করে। দেশের জনগণকে সাথে নিয়ে বিএনপির অগ্নিসন্ত্রাস মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে আছে।

এ সময় জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us