• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২৫:১৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেটে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

৭ নভেম্বর ২০২৩ রাত ০৮:১২:২৬

সিলেটে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি: সিলেটে পুলিশ কর্মকর্তার বাসা থেকে জামিয়া (১৭) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ৬ নভেম্বর সোমবার নগরের সাগর দিঘির পাড়ের বহুতল ভবন আপন ব্লু-টাওয়ারের ১২ নম্বর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহত জামিয়া আক্তার সুনামগঞ্জের ছাতক উপজেলার বল্লভপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে। জামিয়া ঐ বাসার ভাড়াটিয়া মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ফোর্স) মঞ্জুরুল আহসানের বাসায় গৃহকর্মী ছিলেন।

Ad

ঘটনাটি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ। তিনি বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আলামত দেখে মনে হচ্ছে, এটি আত্মহত্যা। তবে কি কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটেচে তা জানা যায়নি।

Ad
Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪



Follow Us