• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৪৩:১৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

অবরোধে নাশকতার চেষ্টা, নারায়ণগঞ্জে বিএনপির দুই নেতা আটক

২৭ নভেম্বর ২০২৩ সকাল ১১:২৭:১৯

অবরোধে নাশকতার চেষ্টা, নারায়ণগঞ্জে বিএনপির দুই নেতা আটক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে নারায়ণগঞ্জে নাশকতার চেষ্টাকালে বিএনপির দুই নেতাকে আটক করেছে পুলিশ। ২৭ নভেম্বর সোমবার সকাল সাড়ে পাঁচটার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে তাদের আটক করা হয়।

Ad

আটকরা হলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দপ্তর সম্পাদক মাসুদ করিম ও বিএনপি নেতা মো. আবু তালেব ওরফে বাবু।

Ad
Ad

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা৷

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সানারপাড়ের পিডিকে পাম্পের সামনে জড়ো হয়ে নাশকতার চেষ্টা করছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম সমর্থিত নেতাকর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদের ধাওয়া দেয়৷ ছত্রভঙ্গ হয়ে যাওয়া নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই দুই নেতাকে আটক করে পুলিশ।

আটক ওই দুই বিএনপি নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭


Follow Us