• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১২:২৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় ৭ম শ্রেণিতে পড়ুুুয়া মেয়ের বিয়ে আয়োজন করায় পিতাকে জরিমানা

৭ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:১৮:৩৩

কুমিল্লায় ৭ম শ্রেণিতে পড়ুুুয়া মেয়ের বিয়ে আয়োজন করায় পিতাকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলামের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো ৭ম শ্রেণির এক শিক্ষার্থী। এ সময় মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার উদ্যোগ নেয়ার অপরাধে বাবাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

Ad

স্থানীয় সূত্রে জানা যায়, ৬ ডিসেম্বর বুধবার বিকালে উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামে বাল্যবিবাহের প্রস্তুতি নিচ্ছিল কণের পরিবার ও তাদের আত্নীয়-স্বজন। এ সময় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহের উদ্যোগ নেয়ার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় বাবাকে ।

Ad
Ad

উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে শিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামে ৭ম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিবাহ হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীন ঘটনাস্থলে গিয়ে আনোয়ার হোসেনের মেয়ের বিয়ের উদ্যোগের বিষয়টি নিশ্চিত হন।

সূত্র আরও জানায়, মেয়েটি স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী। মাত্র ১৪ বছরের ছাত্রীটি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বিবাহ বন্ধ করে দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বাল্যবিবাহ আয়োজনের অপরাধে মেয়ের পিতাকে ২৫ হাজার টাকা জরিমানা এবং মেয়েকে বাল্যবিবাহ না দেবার শর্তে মুচলেকা আদায় হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us