• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩৪:৩১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে কাগজের মিলে আগুন

১২ ডিসেম্বর ২০২৩ সকাল ১০:৩০:১৮

টাঙ্গাইলে কাগজের মিলে আগুন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে একটি কাগজের মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Ad

১১ ডিসেম্বর সোমবার রাত দশটার দিকে সদর উপজেলার বাজেতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

জানা যায়, সোমবার রাত দশটার দিকে হঠাৎ মিলের সামনে জুট কাগজের স্তুপে আগুন জলে উঠে। পরে স্থানীয়রা তাৎক্ষণিক ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়।

আরও জানা যায়, আজিজ মিয়ার কাগজের বোর্ড মিলটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরেই জুট কাগজ ক্রয় করে মিষ্টির কার্টুনসহ বিভিন্ন ধরনের কাগজের কার্টুন তৈরি করে আসছে দেলু মিয়া।

দেলু মিয়া জানান, আমার কারখানায় কীভাবে আগুন লাগলো বুঝতে পারছি না।

তিনি বলেন, আজকেও এক ট্রাক জুট কাগজ এনে এখানেই রাখা হয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিচ আলী বলেন, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘন্টাব্যাপী কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কোনো কারণ জানা যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us