• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:১৬:৪৬ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

ঝালকাঠিতে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, প্রধান অভিযুক্ত গ্রেফতার

১৭ জানুয়ারী ২০২৪ সকাল ১০:১৮:৫৭

ঝালকাঠিতে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, প্রধান অভিযুক্ত গ্রেফতার

বরিশাল ব্যুরো: ঝালকাঠির কাঠালিয়ায় ১৬ বছরের কিশোরী এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলায় প্রধান অভিযুক্ত মো. সাগর খানকে খুলনা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

১৬ জানুয়ারি মঙ্গলবার সকালে র‌্যাব-৮ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

র‌্যাব জানায়, অভিযুক্ত সাগর বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছরের ওই স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ১২ ডিসেম্বর বিকেলে সাগর তার মায়ের সঙ্গে দেখা করানোর কথা বলে ভিকটিমকে পাটিখালঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সুখরঞ্জন শীলের পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। সেখানে সাগরসহ অন্য অভিযুক্তরা ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে ভিকটিম কৌশলে ঘর থেকে বের হয়ে পালিয়ে আসে।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে কাঠালিয়া থানায় একটি মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে কাঠালিয়া থানা থেকে সাগরকে গ্রেফতারের জন্য র‌্যাব-৮ কে জানায়। পরে ছায়াতদন্ত করে র‌্যাব-৬ এর সহায়তায় আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাগরকে গ্রেফতার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us